‘রুবী হক ছিলেন এক অসাম্প্রদায়িক প্রতিবাদী কণ্ঠ’

লন্ডন প্রতিনিধি
যুক্তরাজ্য ঘাতক-দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক নারী নেত্রী রুবী হকের প্রথম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা বলেছেন, আজীবন অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী রুবী হক ছিলেন অন্যায়ের বিরোদ্ধে প্রতিবাদী কণ্ঠ। তার অকাল মৃত্যুতে নির্মূল কমিটিসহ ব্রিটেনের সাহিত্য সংস্কৃতির অঙ্গনে নেমে এসেছে স্থবিরতা, যা সহজে পূরণ হওয়া সম্ভব নয়।
২৫মে ছিল রুবী হকের প্রথম প্রয়ান দিবস। যুক্তরাজ্য শাখা একাত্তরের ঘাতক—দালাল নির্মূল কমিটি আয়োজিত ভার্চু্যয়াল আলোচনা সভায় সভাপতিত্ব করেন নির্মূল কমিটির সহসভাপতি সাংবাদিক নিলুফা ইয়াসমিন হাসান। সাধারণ সম্পাদক বাচিক শিল্পী মুনিরা পারভিনের সঞ্চালনায় স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখার সভাপতি সাংবাদিক সৈয়দ আনাছ পাশা, সিনিয়র সহসভাপতি সাংবাদিক মতিয়ার চৌধুরী, নুরুদ্দিন আহমদ, সৈয়দ এনামুল ইসলাম, স্মৃতি আজাদ, জামাল আহমদ খান, জোৎনা পারভিন, সেলিনা আক্তার জোৎস্না, জুয়েল রাজ, শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, হোসনেয়ারা মতিন, নির্মূল কমিটির উপদেষ্টাদের পক্ষ থেকে প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মাহমুদ এ রউফ, সাংবাদিক আবু সুসা হাসান, সাংবাদিক হামিদ মোহাম্মদ, অ্যাডভোকেট মুজিবুল হক মনি।