মাওলানা এমদাদুল হক স্মরণে সভা

সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক, পৌর শহরের গাজীর দরগা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা এমদাদুল হক স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে বড়ঘাট মসজিদের পশ্চিম মাঠে সভায় সভাপতিত্ব করেন দেশবরেণ্য ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা তাফাজ্জুল হক আজিজ।
মাওলানা মুফতি আব্দুল মালিক ত্বোহা’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, জেলা খেলাফত মজলিশের সভাপতি মুফতি আজিজুল হক, টুকেরঘাট মাদ্রাসার মুহতমীম মাওলানা আব্দুল ওয়াহাব, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, মরমী কবি হাছন রাজার প্রপৌত্র সামারিন দেওয়ান, পুলিশ লাইন জামে মসজিদের ইমাম মাওলানা নুরুজ্জামান আলমগীর কাসেমী, সাংবাদিক আল-হেলাল, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সহসভাপতি শওকত আলী, সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন, আব্দুস ছাত্তার-মরিয়ম উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা আকিকুর রহমান, মাওলানা আবুল কাসেম তাহিরপুরী, সাংবাদিক মুহাম্মদ আমিনুল হক, দৈনিক বর্তমান পত্রিকার জেলা প্রতিনিধি মাওলানা মাহফুজুর রহমান সজিব, ওয়েজখালী মাদ্রাসার মুহতমীম মাওলানা আব্দুল্লাহ গাজীনগরী ও বড়ঘাট মাদ্রাসার মুহতমীম মাওলানা মঞ্জুর আহমদ প্রমুখ।
পরে মরহুম এমদাদুল হক’র আত্মার মাগফেরাত কামনা করে মোনাযাত পরিচালনা করেন হযরত মাওলানা তাফাজ্জুল হক আজিজ।
প্রেসবিজ্ঞপ্তি