গোলাম সরোয়ার লিটন
সুনামগঞ্জের হাওরাঞ্চলে লার বড়শি (লম্বা সুতার মধ্যে লাগানো হাজারো বড়শি) দিয়ে মাছ ধরতে প্রকৃতির লাঙল হিসাবে পরিচিত কেঁেচা ব্যবহার করছেন। বিগত ২৫ বছর ধরে জেলেরা লার বড়শির টোপ হিসাবে ব্যাপকভাবে এই কেঁেচার ব্যবহার করছেন। এতে করে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে । মাটি হারাচ্ছে উর্বরতা শক্তি বাড়ছে রাসায়নিক সারের প্রয়োগ।
তবে মাছ ধরতে এই কেঁেচার পরিবর্তে বিকল্প টোপ ব্যবহারে জেলেদের কে পরামর্শ দিতে আজ পর্যন্ত সরকারি বা বেসরকারি পর্যায়ে কোন উদ্যোগ নেওয়া হয়নি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা যায়, প্রকৃতির ভারসাম্য রক্ষায় কেচোঁ খুবই উপকারি। মাটির উর্বরতা শক্তি বাড়াতে এর জুড়ি নেই। তাই কেঁেচাকে প্রকৃতির লাঙল বলা হয়ে থাকে। কেঁচোর মল আর শরীরের ঝিল্লি সার হিসাবে কাজ করে। ভার্মি কম্পোষ্ট তৈরী করতে এই কেঁচো ব্যবহার করা হয়।
হাওরবেষ্টিত তাহিরপুর উপজেলায় খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ২৩টি হাওর বছরের ৬ মাস ১০ থেকে ৩০ ফুট গভীর পানিতে নিমজ্জিত থাকে। একেকটি হাওর ৫ থেকে ১০ বর্গকিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে। এ সময় হাওরপাড়ের গ্রামের অধিকাংশ লোকজনের প্রধান পেশা হয়ে পড়ে হাওরে মাছ ধরা। মাছ ধরতে তারা বিভিন্ন ধরনের ফাঁদ ব্যবহার করে থাকেন। তবে মাছ ধরার জনপ্রিয় ফাঁদ হচ্ছে লার বড়শি। আর এতে মাছকে আকৃষ্ট করতে টোপ হিসাবে ব্যবহার করা হয় কেঁেচা।
জেলেদের একদল লার বড়শিতে কেঁচো গেঁথে হাওরের পানিতে রেখে দেয়। তারা একটি নির্দ্দিষ্ট সময় পরে বড়শিতে লাগানো মাছ সংগ্রহ করে। তাদেরই আরেকদল সারাদিন ঘুরে হাওরপাড়ের বিভিন্ন এলাকার মাটি থেকে নানা উপায়ে কেঁচো সংগ্রহ করে। তবে এ ক্ষেত্রে তারা প্রধান উপায় হিসাবে ব্যবহার করে রিটাকে। রিটা হল গাছের এক ধরনের গোটা। যা হাওরপাড়ের বিভিন্ন বাজারে কিনতে পাওয়া যায়। কেঁচো সংগ্রহকারীরা বালতিতে পানি নিয়ে রিটার গুটা ঘষে ফেনা তৈরী করে। এই ফেনা মাটির ওপর ছড়ালে মুহূর্তেই কেঁেচা মাটির ওপর ওঠে আসে।
শনির হাওরপাড়ের কৃষক রহমত আলী বলেন, বিগত পঁচিশ বছর ধরে মাছ ধরতে টোপ হিসাবে ব্যাপকভাবে কেঁেচা ব্যবহার করছেন। এতে করে জমি থেকে হারিয়ে যাচ্ছে কেচোঁ। জমির উর্বরতা রক্ষায় এটি বন্ধ হওয়া দরকার। এজন্য জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। আর মাছ ধরতে বিকল্প টোপ ব্যবহারে উৎসাহিত করতে হবে।
তাহিরপুর সদর ইউনিয়নের উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা লিটন চন্দ্র পাল বলেন, প্রকৃতির লাঙল কেঁেচার এই ব্যাপক নিধন জমির উর্বরা শক্তি কমাচ্ছে। আর প্রকৃতির ভারসাম্য নষ্ট করছে।


