মাটিয়ান হাওরে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
মাটিয়ান হাওরের আলমখালীর ভাঙ্গায় গোলাম নূর (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে তাহিরপুর থানা পুলিশ। উদ্ধার হওয়া ব্যক্তি তাহিরপুর উপজেলার তাহিরপুর সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামের মৃত আক্রম আলীর পুত্র। বুধবার সন্ধ্যায় এলাকাবাসী তাহিরপুর থানা পুলিশকে সংবাদ দিলে সংবাদের প্রেক্ষিতে রাত ৯টায় গোলামনূর এর মরদেহ উদ্ধার করে তাহিরপুর থানায় নিয়ে আসে পুলিশ সদস্যরা।
নিহতের স্বজন মাটিয়ান হাওরপাড় কাউকান্দি গ্রামের নুরুজ্জামান জানান, গোলাম নূর অসুস্থ ছিল। কাউকান্দি গ্রামে হতে তাহিরপুরে আসার পথে পাড়াপারের জন্য হয়তোবা আলমখালীর ভাঙ্গায় নৌকার অপেক্ষা করছিল, এ অবস্থায় এমন দুর্ঘটনা ঘটতে পারে বলে তিনি ধারনা করছেন।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার বলেন, বৃহস্পতিবার সকাল ৮টায় উদ্ধার হওয়া ব্যক্তির মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।