মাদ্রাসায় সরকার বিরোধী প্রচারণা ও জঙ্গি প্রশিক্ষণের অভিযোগ ব্যবস্থা নিতে এসপির নির্দেশ

স্টাফ রিপোর্টার
ছাতকের চরমহল্লা ইউনিয়নের খরিদিচর সিনিয়র আলিম মাদ্রাসার সহকারি মৌলভী আ.ক.ম. নুরুল হুদাসহ তার চার ভাইয়ের বিরুদ্ধে সরকার ও আন্তজার্তিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বিরোধী প্রচার-প্রচারণা ও ক্বেরাত প্রশিক্ষণের নামে মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ দেয়ার লিখিত অভিযোগ দাখিলের পর অভিযোগকারী প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন রবিবার দুপুরে পুলিশ সুপারের সাথে দেখা করেছেন।
পুলিশ সুপার হারুন অর রশিদ দৈনিক সুনামগঞ্জের খবরকে জানান, সরকার বিরোধী প্রচারণা ও জঙ্গি প্রশিক্ষণের  লিখিত অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ছাতক থানার ওসিকে নির্দেশ দেয়া হয়েছে।