শাল্লা প্রতিনিধি
শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের কাশীপুর গ্রামের দক্ষিণপাশে নৌকা দিয়ে নদী পারাপারের সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ শ্রমিকের নাম তাজুল ইসলাম (২৭), তিনি সুনামগঞ্জ সদর উপজেলার গৌরাং ইউনিয়নের গৌরারং গ্রামের মো. আব্দুল্লা’র ছেলে। রবিবার বিকাল ৫টার সময় এই ঘটনা ঘটে।
জানা যায়, সুনামগঞ্জ শহরে দিরাই হয়ে নির্মাণ শ্রমিক তাজুল ইসলামসহ ১০-১৫ জন শ্রমিক নৌকা দিয়ে
শাল্লায় যাচ্ছিলেন। তারা আনন্দপুর এলাকার সওজের কাজে কাজ করার জন্য রওনা দিয়েছিলেন। পথে শাল্লার উপজেলার কাশিপুর গ্রামের কাছে একটি খালের উপর দিয়ে টানানো বিদ্যুতের তারে জড়িয়ে নৌকা থেকে পানিতে পড়ে যায় শ্রমিক তাজুল ইসলাম। রাত ৮টা পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও নিখোঁজ তাজুল ইসলামের সন্ধান পাওয়া যায় নি।
শাল্লা উপজেলার সওজের কাজের ঠিকাদারের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী সুদিপ্ত দাস জানান, তিনি শুনেছেন দিরাই থেকে নৌকা যোগে শাল্লায় যাওয়ার পথে নদীতে বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিক নিখোঁজ হয়েছেন।
- শহর থেকে সাজাপ্রাপ্ত দুই আসামী গ্রেফতার
- মাদ্রাসায় সরকার বিরোধী প্রচারণা ও জঙ্গি প্রশিক্ষণের অভিযোগ ব্যবস্থা নিতে এসপির নির্দেশ


