মাধ্যমিক শিক্ষক সমিতির মানববন্ধন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে মানববন্ধন করেছে জেলা মাধ্যমিক শিক্ষক সমিতি। রবিবার দুপর ১২টায় আলফাত উদ্দিন স্কয়ারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির  সভাপতি ইনছান মিঞা’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নজির উদ্দিন আহমদ’র পরিচালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সিনিয়র সহ সভাপতি ছয়ফুজ্জামান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফররুখ আহমদ তালুকদার, প্রভাষক দোলন মিয়া,  জেলা  বাকবিশিস সভাপতি শুভংকর তালুকাদার মান্না, হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের যুগ্ম  আহবায়ক বিজন সেন, জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাজের আলী, দক্ষিণ সুনামগঞ্জ মাদ্রাসা সমিতির সাধারণ সম্পাদক মাও. শহীদুল ইসলাম, আলহেরা জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ, তাহিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি  শফিকুল ইসলাম, বিশ্বম্ভরপুর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল আলী, জামালগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বিধান ভূষণ চক্রবর্তী, দোয়ারাবাজার উপজেলা সভাপতি মো. কামরুজ্জামান আহমদ, ছাতক উপজেলা সভাপতি মো. জসিম উদ্দিন, দিরাই উপজেলা সহ-সভাপতি মো. জাকির হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা সর্দার, যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ঠিকাদার পিআইসির অনিয়মের কারণে সঠিক সময়ে বাঁধ নির্মাণ না করায় অকাল বন্যায়  সুনামগঞ্জের কৃষকের সোনার ফসল তলিয়ে গেছে। ফসল হারিয়ে কৃষকরা আজ দিশেহারা , জীবনজীবিকার সন্ধিক্ষণে আজ সুনামগঞ্জে লাখ লাখ কৃষক। সুনামগঞ্জকে অচিরেই দুর্গত এলাকা ঘোষণা না করলে জেলার কৃষকরা মহা বিপর্যয়ের মধ্যে পড়বে। বাঁধে অনিয়মকারীদের শাস্তির দাবি জানান বক্তারা।