মানুষের জন্য রাজনীতি করতে হবে -পীর মিসবাহ

স্টাফ রিপোর্টার
অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ এমপি বলেছেন,‘রাজনীতিকে এখন বিত্ত-বৈভব অর্জনের হাতিয়ারে রূপান্তর করার প্রবণতা চলছে। মানুষের জন্য রাজনীতি করতে হয়। মাটির টানে মানুষ রাজনীতিতে জড়ায়। এই অঞ্চলের মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করি। তিনি বলেন, এমপি হওয়ার পর থেকে টিআর, কাবিখা, কাবিটা থেকে দুই পয়সাও কমিশন নেই নি। গরিব মানুষের হক আত্মসাত করিনি। রাজনীতির নামে অর্থ আত্মসাৎ করে ঢাকায় বসে ভোগ-বিলাসের জীবনযাপন আমি করি না। আমি এই এলাকার মাটির সন্তান। এটাই আমার চিরস্থায়ী ঠিকানা। তাই আসুন, ভোগের নয়, ত্যাগের রাজনীতি করে জনগণের কল্যাণ সাধান করি। বুধবার বিকালে সদর উপজেলার জাহাঙ্গীর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পক্ষ ঝরঝরিয়া বাজারে দেয়া গণ সংবর্ধনায় তিনি এসব কথা বলেন।
সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে গণ সংবর্ধনায় আরো বক্তব্য রাখেন-জেলা জাপার যুগ্ম-আহবায়ক রশিদ আহমদ, জাপা নেতা ও সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর সাওার, জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  আব্দুল কাদির, জেলা জাপা নেতা হাজী হেলাল, সাবিনা চৌধুরী রুবী, জাহাঙ্গীর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উসমান গনি, ইউপি সদস্য ইসমাইল হোসেন ভুইয়া, নজরুল ইসলাম মানিক, সামসুল হক, ইসমাইল হোসেন, জাপা নেতা  জসিম উদ্দিন, সাজাদুর রহমান সাজু প্রমূখ।
এর আগে সুরমা ইউনিয়নের সৈয়দপুর স্কুল মাঠে পথসভায়  প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ। সফি উদ্দিন মোড়লের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন–জেলা জাপার যুগ্ম-আহবায়ক রশিদ আহমদ, জাপা নেতা ও সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  আব্দুস সাওার প্রমুখ।