স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন প্রোগ্রাম এর আওতায় জেলা পর্যায়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম বিষয়ে প্রশিক্ষণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাল্টিমিডিয়া ক্লাসরুম বিষয়ে প্রশিক্ষণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) আইনুর আক্তার পান্না’র সভাপতিত্বে জেলা এবং উপজেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তাসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ প্রশিক্ষণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশগ্রহণ করেন।
- বাঁধনপাড়ায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ভূমি দখল চেষ্টার অভিযোগ
- জেলা পরিষদ নির্বাচন সংরক্ষিত-৫ আসনে দুই হেভিওয়েট প্রার্থী


