শেখ কবির আহমেদ, মালয়েশিয়া
১৫ আগষ্ট সোমবার মালয়েশিয়া সময় সকাল ১০ টায় দূতাবাসে বঙ্গ বন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং এক মিনিট দাড়িয়ে নিরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় আলেচনা সভা।
হাই কমিশনার মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে ও কাউন্সিলার শ্রম মো. সায়েদুল ইসলামের পরিচালনায় আলেনা সভায় রাষ্ট্র্রপতির বাণী পাঠ করেন ডেপুটি হাই কমিশনার মো. ফয়সল আহমেদ, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন কাউন্সিলার শ্রম মো. সায়েদুল ইসলাম, পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাট করেন, ফার্ষ্ট সেক্রেটারি (শ্রম) সাহিদা সুলতানা, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন, ফার্ষ্ট সেক্রেটারি মো. মশিউর রহমান।
শোক দিবসের আলোচনা সভায় হাই কমিশনার মো. শহিদুল ইসলাম বলেন, জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে সেদিন বাঙালির ইতিহাসে এক কালিমালিপ্ত অধ্যায় রচিত হয়েছিল। এই বর্বর হত্যাযজ্ঞ ছিল বাঙালি জাতির ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায়। সদ্য স্বাধীনতাপ্রাপ্ত একটি দেশের আত্মবিকাশকে রুদ্ধ করে দেওয়াই ছিলো এই বর্বরোচিত হত্যাকান্ডের মূল উদ্দেশ্য। এই নৃশংস হত্যাকান্ড জাতির অস্তিত্ব ও মননে গভীর ক্ষতের সৃষ্টি করে। তবে সে ক্ষতের কিছুটা উপশম হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আমলে খুনিদের বিচারের মাধমে। অনেক বাধা-বিপত্তির পর বিলম্বে হলেও ইতিহাসের জঘন্যতম এই হত্যাকান্ডের বিচার হয়েছে। এই বিচার এবং বিচারের রায় কার্যকর করার মধ্য দিয়ে জাতি তার কলঙ্কের দায় লাঘব করতে সমর্থ হয়েছে। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত এইসব খুনি দীর্ঘদিন ছিল বিচারের আওতাবহির্ভূত। দীর্ঘ ২১ বছর পর বাংলাদেশ আওয়ামী লীগ ১৯৯৬ সালে সরকার গঠন করলে বঙ্গবন্ধু হত্যা মামলা সচল হয়। ২০০১ সালের পর ওই বিচার প্রক্রিয়া আবারও অনিশ্চয়তার মধ্যে চলে যায়। ২০০৯ সালে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এসে বঙ্গবন্ধু হত্যার বিচারকে তরান্বিত করে। পরে ২০১০ সালের ২৭ জানুয়ারি আদালতের চূড়ান্ত রায় কার্যকর হয়। খুনিদের পাঁচজনের ফাঁসি কার্যকর হয়। ছয়জন এখনেও পলাতক রয়েছে।
শহিদুল ইসলাম বলেন, একটি অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সবাইকে বঙ্গবন্ধুর আদর্শে এক হতে হবে এবং জাতীয় শোক দিবসের শোককে আমাদের শক্তিতে রূপান্তরিত করতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলাকে গড়তে হলে বর্তমান প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানষ কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্য বব্ধ হতে হবে।
আলোচনা সভায় বঙ্গবন্ধুর সোনালি দিন গুলোর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক মো: জামিল হোসাইন নাসির, মালয়েশিয়া আওয়ামী লীগের আহবায়ক আহবায়ক রেজাউল করিম রেজা, মালয়েশিয়া আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মকবুল হোসেন মুকুল, মুক্তিযোদ্বা শওকত হোসেন পান্না, মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ওহিদুর রহমান অহিদ, শাহিন সরদার, মালয়েশিয়া যুবলীগের আহবায়ক তাজকীর আহমেদ, শ্রমিকলীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুল, স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি জালাল উদ্দিন সেলিম, ছাত্রলীগের যগ্ম আহবায়ক রাসেল সিকদার প্রমুখ।
আলোচনা সভায় উপস্তিত ছিলেন, দূতাবাসের কন্স্যুলার রইছ হাসান সারোওয়ার ফার্ষ্ট সেকেটারি এসকে শাহীন, তাহমিনা ইয়াসমিন, কমার্সিয়াল উইং ধনন্জয় কুমার দাস, ফার্ষ্ট সেক্রেটারি মোশাররাত জেবীন, মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রাশেদ বাদল, মাহতাব খন্দকার, হুমায়ূন কবির, মালয়েশিয়া যুবলীগের সাবেক এ কামাল হোসেন চৌধুরী, মালয়েশিয়া যুবলীগের যুগ্ম আহবায়ক আবু হানিফ আবু, মনসুর আল বাশার সোহেল, বিজন মজুমদার, শেখ জহির, শ্রকিলীগের সাধারণ সম্পাদক, এস এম আবুল হোসেন, সহ-সভাপতি শাহ আলম হাওলাদার, রাজিব আহমেদ, সেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক মোনায়েম খান, ছাত্রলীগের যগ্ম আহবায়ক ওয়াসিম ওয়াজেদ, মোফাজ্জল খান মাসুম, শেখ মো. ইরফান নির্ঝর, রিপন, বদরুল ইসলাম, ফায়সাল হোসেন প্রমুখ।
- মালয়েশিয়ার মালাক্কা ও সারওয়াকে ৫৭ বাংলাদেশীসহ ২০০২ জন অবৈধ শ্রমিক আটক
- লন্ডনে শোক দিবসের আলোচনা সভায় বক্তারা শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজকে এগিয়ে নিতে হবে


