মাসতুরা-মবশ্বির প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুলব্যাগ বিতরণ

স্টাফ রিপোর্টার
শহরতলির ধারারগাঁওয়ের মাশতুরা-মবশ্বির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এই ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- পিএসসি’র চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, ঢাকা জেলার নারী ও শিশু নির্যাতন আদালতের জজ জেসমিন আরা বেগম, পুলিশ সুপার হারুন অর রশিদ, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী, প্রাক্তন সিভিল  
 সার্জন ডা. মনোয়ার আলী, অ্যাড. সত্যব্রত রায় ভুলু, স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল বরকত, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মুক্তাদির, সাংবাদিক অ্যাড. আইনুল ইসলাম বাবলু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জ্বল চন্দ।
বক্তারা বলেন,‘শিক্ষার্থীদেরকে দেশপ্রেমিক নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য প্রাথমিক বিদ্যালয়েই তাদেরকে আধুনিক ও মননশীল করে গড়ে তোলতে হবে। কোন ভুল পথে যাতে কেউ না যেতে পারে, সেটি বুঝাতে হবে। উন্নত ও আধুনিক বাংলাদেশ গড়তে যে সব বাধা বিপত্তি রয়েছে সেগুলো বুঝিয়ে দিতে হবে’।
পরে বেসরকারি সংগঠন ‘কারগিল’এর সৌজন্যে দেওয়া স্কুলব্যাগ শিক্ষার্থীদের হাতে তুলে দেন অতিথিরা।