মাহমুদ আলী’র মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সুনামগঞ্জের খবর’র দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি কাজী জমিরুল ইসলাম মমতাজ’র পিতা সমাজসেবী ও রাজনীতিবিদ মরহুম মো. মাহমুদ আলীর ১৮তম মৃত্যু দিবসে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ২টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের উজানীগাও জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন খতিব ও ইমাম হাফিজ মাও. রশিদ আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক সুনামগঞ্জ গার্লস স্কুলের সাবেক প্রধান শিক্ষক  আব্দুর রউফ জিতু, উজানীগাঁও জামে মসজিদের সাধারণ স¤পাদক আমিরুল ইসলাম, সদর বিএনপির সাবেক সহ সভাপতি সৈয়দ আহমদ, মাষ্টার আলা উদ্দীন, উপজেলা খেলাফত মজলিস প্রচার স¤পাদক মাও এনামুল হক, মাও. ওছিউর রহমান মাও. খোরশেদ আলম, মাও শফিক উদ্দীন, সমাজ সেবী আব্দুল মতিন , আব্দুল মান্নান ধনু, মনফর আলী, সুনু মিয়া, মখদ্দুছ আলী, ইমান আলী, আব্দুল জলিল, নুরুল ইসলাম,  আমিরুল ইসলাম , খায়রুল ইসলাম সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।