হাজী শাহ ইয়াদ আলী

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌরএলাকার লুদরপুর গ্রামের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক হাজী শাহ ইয়াদ আলী (৯০) ইন্তেকাল করেছেন । (ইন্না….রাজিউন)। রোববার ভোররাতে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
মরহুম হাজী শাহ ইয়াদ আলী সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপুর বাবা। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৮ ছেলে ও মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
রোববার বাদ জুহর মরহুমের নামাজে জানাজা ইসহাকপুর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুসহ নানা শ্রেনীপেশার মানুষ। জানাজা শেষে পঞ্চায়িতী কবরস্থানে তাকে দাফন করা হয়।