Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
মাহারাম নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

মাহারাম নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
যাদুকাটা নদীর প্রশাখা মাহারাম নদীর মুখ থেকে অবৈধভাবে দিনে দুপুরে পাথর উত্তোলন করছে মাহারাম এলাকার একদল পাথরখেকো চক্র।
মঙ্গলবার সরজমিনে যাদুকাটা নদীর পাশের্^ মাহারাম নদী পাড়ে গিয়ে দেখা যায়, ১০/১২ জনের একটি দল পাথর উত্তোলন করে অটো রিক্সা করে শিমুল বাগানের দক্ষিণ পশ্চিম পাশে পাথর জমা করছে। এ সময় পাথর উত্তোলনকারীদের নাম ঠিকানা জানতে চাইলে তারা কেউই কথা বলতে চায় নি। তবে এ সড়কে চলাচলকারী লোকজনের নিকট পাথরখেকোদের পরিচয় জানতে চাইলে তারা বলেন, পাথর উত্তোলনকারী সবাই উত্তর বড়দল ইউনিয়নের মাহারাম গ্রাম ও আশপাশের গ্রামের বাসিন্দা। তারা আরো জানান, দৈনিক তারা ৭০ থেকে ৮০ টি ঠেলা গাড়ি মালামাল উত্তোলন করেন।
উপজেলার মাটিয়ান হাওরপাড়ের বড়দল গ্রামের কৃষক ও বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, মাহারাম নদীর বেরীবাঁধ প্রায় ৩ যুগ পূর্বে এলাকার কৃষকরা স্বেচ্ছাশ্রমে বেরীবাঁধ তৈরী করতো। ১৯৮৮ সালের বন্যায় মেঘালয় পাহাড় থেকে প্রচুর পরিমাণ বালু এসে পড়ে প্রাকৃতিকভাবেই বাঁধটি তৈরী হয়ে যায়। সম্প্রতি পাথরখেকোরা মাহারাম নদীতে যেভাবে মাটি গর্তকরে পাথর উত্তোলন করছে এ ধারাবাহিকতা চলমান থাকলে মাটিয়ান হাওরের বোর ফসল অকাল বন্যায় তলিয়ে যাবে। অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ করতে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।
উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নোয়াজ আলী বলেন, পাথর উত্তোলনে সরকারিভাবে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। এরপরও অনেকেই বসতবাড়ি নির্মাণের কাজে মাহারাম নদী থেকে লুকিয়ে পাথর উত্তোলন করে থাকে।
বাদাঘাট পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ এস আই রাজিবুল হাসান বলেন, মাহারাম নদী এলাকাটি উত্তর বিটে পড়েছে। এ বিষয়টি উত্তর বড়দল বিট অফিসার ভালো বলতে পারবেন।