মিথ্যা অভিযোগ থেকে অব্যাহতির সুপারিশ

স্টাফ রিপোর্টার
মিথ্যা অভিযোগ থেকে জামালগঞ্জের বিসিআইসির সার ডিলার আলা উদ্দিনকে অব্যাহতির সুপারিশ করেছেন সাচনাবাজার ইউনিয়ন পরিষদের ৬ জন ইউপি সদস্য। মিথ্যা অভিযোগ থেকে অব্যাহতির জন্য জেলা প্রশাসকের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জেলা সার বীর মনিটরিং কমিটির সভাপতি জেলা প্রশাসকের কাছে লিখিত সুপারিশ করেছেন ইউপি সদস্যগণ।      
রবিবার সাচনাবাজার ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সদস্যা রাবিয়া বেগম,  ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফারুক মিয়া, ৬ নং ওয়র্ডের ইউপি সদস্য মনোয়ার হোসেন, ৭ নং ওয়ার্ডের সদস্য আতাউর রহমান, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মানিক মিয়া, ৯ নং ওয়ার্ডের সদস্য ছামির উদ্দিন জেলা প্রশাসকের কাছে লিখিত সুপারিশ করেন।  
ইউপি সদস্যগণ তাদের সুপারিশে উল্লেখ করেন, এলাকার কেউ প্রতিহিংসায় বশিভুত হয়ে সার ডিলার আলা উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন।