স্টাফ রিপোর্টার
মুক্তিযুদ্ধের চেতনার বিকাশ ঘটনার লক্ষ্যে সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ে গত জেএসসি পরীক্ষা কেন্দ্র পরিচালনার সম্মানীর অর্থ বিদ্যালয়কে প্রদান করেছেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সফিউল আলম ও নির্বাহী ম্যাজিস্টেট শোভন রাংসা।
মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের ইতিহাস সংক্রান্ত বই ক্রয় করে লাইব্রেরিতে সংরক্ষণের অনুরোধ জানিয়ে সরকারি সতীশ
চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে চিঠি দিয়েছেন জেলা প্রশাসক।
তিনজনের সম্মানীর অর্থ দ্বারা যেসব বই ক্রয় করার বিষয়টি লাইব্রেরির রেজিস্টারে ও বইয়ের গায়ে সেটি লিপিবদ্ধ করে রাখার অনুরোধ জানানো হয়েছে।
জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম বলেন,‘ মুক্তিযুদ্ধের চেতনার বিকাশ ঘটানোর লক্ষ্যে এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে বিশেষ করে শিক্ষার্থীদের জানানো উচিত। তাই সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের জন্য মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের ইতিহাস সংক্রান্ত বই ক্রয় করতে সম্মানীর অর্থ প্রদান করা হয়েছে।
সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফিজ মো. মাশহুদ চৌধুরী সম্মানীর অর্থ প্রদানের বিষয়ে চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন,‘ ওই অর্থ দিয়ে বিদ্যালয়ের বই ক্রয় করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে; কমিটি প্রয়োজনীয় বই ক্রয় করছেন।
- সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়- কার ‘দায়মুক্তি’ চান প্রধান শিক্ষক জানতে চাইলেন জেলা প্রশাসক
- প্রথম আলো’র অ্যাসাইনমেন্টে নেপাল যাচ্ছেন সাংবাদিক উজ্জ্বল মেহেদী


