স্টাফ রিপোর্টার
জেলার ১৮টি লাইব্রেরিতে মুক্তিযুদ্ধ ভিত্তিক বই-পুস্তক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত এই বই লাইব্রেরির প্রতিনিধিদের হাতে তুলে দেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সফিউল আলম, সহকারী কমিশনার (শিক্ষা ও কল্যাণ) ফয়সাল রায়হান, দোয়ারাবাজার উপজেলার নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার বেগম কাজী মহুয়া মমতাজ, সিনিয়র আইনজীবী ও কথা সাহিত্যিক অ্যাড. স্বপন কুমার দেব, মুক্তিযুদ্ধ চর্চা ও গবেষণা কেন্দ্রের আহবায়ক অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারের সাধারণ সম্পাদক অ্যাড. সালেহ আহমদ, জামালগঞ্জ পাবলিক লাইব্রেরির সম্পাদক আকবর হোসেনসহ বিভিন্ন উপজেলার গণগ্রন্থাগার, পাবলিক লাইব্রেরির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
বিতরণকৃত বইগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- সংগ্রাম থেকে স্বাধীনতা, ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধে আরমি মেডিকেল কোর, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সেক্টর ভিত্তিক
ইতিহাস, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ব্রিগেড ভিত্তিক ইতিহাস, ঞযবৎব ধৎব ইধপশ অমধরহ, ঞযব জবঃঁৎহ ড়ভ ধ ঐবৎড়, জাতির জনক বঙ্গবন্ধু, আমাদের মুক্তিযুদ্ধ, একাত্তরের ডায়েরী, ইতিহাস বঙ্গবন্ধু বাংলাদেশ, বীরশ্রেষ্ঠ ফ্লাইট ল্যাফটেনেন্ট মতিউর রহমান।
এদিকে বেলা ১১টায় হাওর অঞ্চলের অবকাঠামো ও জীবনমান উন্নয়ন প্রকল্প (হিলিপ)’র আয়োজনে শ্রেষ্ঠ কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম। এলজিইডি সম্মেলন কক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাহী প্রকৌশলী মো. ছিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং প্রকল্পের উপকারভোগী সদস্যগণ উপস্থিত ছিলেন।
- সাংবাদিক খলিল রহমানকে ড. ইফতেখারুজ্জামানের অভিনন্দন
- অন্যকে ফাঁসানোর জন্য নিজের স্বামীকে হত্যার অভিযোগে গৃহবধূ আটক


