স্টাফ রিপোর্টার
মুক্তিযুদ্ধ সংগঠক হোসেন বখ্ত এর প্রয়াণ দিবস আজ। ১৯৭৩ সালের ২ মার্চ রাত ১০.১৫ মিনিটে সিলেট মেডিকেল কলেজে তিনি ইহলোক ত্যাগ করেন।
শহরের আরপিননগরস্থ তালুকদার বাড়িতে ১৯২৫ সালের ৬ জুন জন্মগ্রহণ করেন তিনি। সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করে চলে যান সিলেটে। ভর্তি হয়েছিলেন পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে। স্থানীয়ভাবে সুনামগঞ্জে যাঁরা রাষ্ট্রভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন তাঁদের অন্যতম ছিলেন জননেতা হোসেন বখ্ত। এজন্য বছর তিনেক কারাবরণও করতে হয় তাঁকে। রাজনীতির কারণে তাঁকে আরো তিনবার কারাগারে যেতে হয়।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সংগঠকের দায়িত্ব পালন করেন। সংগঠকের ভূমিকায় থেকেও অস্ত্র হাতে যুদ্ধ করেছেন।
- বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা
- ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে-পরিকল্পনামন্ত্রী


