শাল্লা ও দোয়ারাবাজার উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা ইউনিট কমান্ডের নেতৃবৃন্দ। শনিবার জেলা ইউনিট কমান্ডার হাজী নূরুল মোমেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন জেলা ইউনিট কমান্ডার হাজী নূরুল মোমেন, সহকারী কমান্ডার মলয় কান্তি দাস, মুজিবুর রহমান চৌধুরী, হাজী আব্দুস শহীদ, আব্দুল মতিন, হাজী সৈয়দুর রহমান প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি


