মুজিবনগর দিবস উপলক্ষে জেলা ছাত্রলীগের উদ্যোগে প্রীতি ক্রিকেট ম্যাচ

১৭ এপ্রিল মুজিবনগর দিবস উপলক্ষে জেলা ছাত্রলীগের উদ্যোগে প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছে। সোমবার জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বি স্মরণ ও সাধারণ সম্পাদক রফিক আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। প্রীতি ক্রিকেট ম্যাচে মুখোমুখি হবে জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বি স্মরণের দল শেখ জামাল ও সাধারণ সম্পাদক রফিক আহমেদ চৌধুরীর দল শেখ কামাল দল। (প্রেস বিজ্ঞপ্তি)