জাউয়ায় নব-নির্বাচিত চেয়ারম্যান মুরাদ হোসেনকে সংবর্ধনা

জাউয়া প্রতিনিধি
ছাতকের জাউয়াবাজার ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মুরাদ হোসেনকে সংবর্ধনা দেয়া হয়েছে। জাউয়াবাজার ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে সোমবার বিকেলে সমিতির কার্যালয়ে এ সংবর্ধনা দেয়া হয়।
সমিতির সভাপতি আসাদুর রহমান আছাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন নব-নির্বাচিত চেয়ারম্যান মুরাদ হোসেন।
বক্তব্য রাখেন, জাউয়াবাজার ব্যবসায়ী সমবায় সমিতির সহ-সভাপতি খেলু মিয়া, ক্যাশিয়ার উজ্জল মিয়া, সদস্য আব্দুল কদ্দুছ, সাদ মিয়া, আব্দুল কাদির, হারিছ আলী, আসাব আলী, মিম মিফতা, সাহেদ মিয়া, কবির মিয়া, নব-নির্বাচিত ইউপি সদস্য আঙ্গুর মিয়া, আব্দুল হক, আ.লীগ নেতা আল মামুন শাহীন, মিসবাহ আহমদ, যবুলীগ নেতা হেলাল উদ্দিন, প্রবাসী আফরোজ আলী, আক্কাছ মিয়া, গিয়াস উদ্দিন , আতাউর রহমান মখন, জুনেদ মিয়া, শামছুল ইসলাম, রিয়াজ আহমদ, সুমন মিয়া, সায়াদ আহমদ প্রমুখ।