তনু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার প্রতিবাদে শহরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার দুপুরে এ্যাকটিভ সিটিজেন্স ইয়ূথ লির্ডাস বুলচান্দ হাই স্কুল এন্ড কলেজ ইউনিট’র উদ্যোগে শহরের আলফাত স্কয়ারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। জেলা এ্যাকটিভ সিটিজেন্স ইয়ূথ লির্ডাস’র সাধারণ সম্পাদক দুর্জয় দত্ত পুরকায়স্থর পরিচালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক মো. জসিম উদ্দিন, জেলা রোভার স্কাউট লিডার মো.রায়হান উদ্দিন, জেলা এ্যাকটিভ সিটিজেন্স ইয়ূথ লির্ডাস’র সভাপতি মো.শহীদনূর আহমেদ, যুগ্ম-সম্পাদক আবু সাইফ খান, দপ্তর সম্পাদক মো.বজলুর রহমান, ইউনিট’র সভাপতি ওভবয়দুল হক ফাহিম,সদস্য-আনোয়ার হোসেন, আমিনুর রহমান,আল মামুন,আব্দুর রশিদ তুহিন,আসমাউল হক,নিলয় আপসার প্রমূখ।
কর্মসূচি চলাকালে বক্তারা বলেন,‘দেশে আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে সোহাগী জাহান তনুর হত্যাকারীদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। অন্যথায় নির্মম এ ঘটনার প্রতিবাদে দেশ ব্যাপী আন্দোলন শুরু হয়েছে, তা আরও জোরদার হবে।’