মৃত্যুবার্ষিকী : আব্দুল কাদির আমিন

ধর্মপাশা প্রতিনিধি
সমকাল ও দৈনিক সুনামগঞ্জের খবরের ধর্মপাশা উপজেলা প্রতিনিধি এনামুল হকের বাবা আব্দুল কাদির আমিনের ২১তম মৃত্যুবার্ষিকী আজ (৮ এপ্রিল) শনিবার। ২০০২ সালের ৮ এপ্রিল আব্দুল কাদির আমিন বার্ধক্যজনিত কারণে সদর ইউনিয়নের নিজ গ্রাম ধর্মপাশায় ইন্তেকাল করেন। তাঁর আত্মার মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে। শনিবার ধর্মপাশা গ্রামে মরহুমের বাসভবনে বাদ আসর পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।