মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশনের ফ্রি হেলথ ক্যাম্প

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশনের আয়োজনে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার রঙ্গারচর-হরিণাপাঠি গ্রামে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এসময় প্রায় ৫’শত মানুষকে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। হেলথ ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. নুরুল ইসলাম, ডা. সায়েমা রেজা, ডা. মুনিরা তাপসী, ডা. জান্নাত আরা খান, ডা. ইসরাত জাহান, ডা. সৈকত দাস, ডা. রুমানা আমিন তৃষা, ডা. মনজিত তালুকদার। মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশনের
সদস্য প্রমিতা, পূজা, আকসা, চয়ন, সাদিকুর, রুবেল, অনু, নিশাত, শাওন, উচ্ছাস, অনিক, জুয়ের, অনিক, জুয়েল, রুদমী, এমা, শাম্মী, পল্লব, ফাহিম, রাজু, এমি, ফারুক, আলাল, তানভীর, মুস্তাফির প্রমুখ।
সার্বিক সহযোগিতায় ছিল জেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদ। উপস্থিত ছিলেন সংগঠনের আহবায়ক নূর মোহাম্মদ স্বজন। মেডিকেল স্টুডেন্টস এসোইসয়েশনের আহবায়ক সৌরভ দাস জানান, সুনামগঞ্জের দুস্থ, অসহায় রোগীদের স্বাস্থ্য সেবা প্রদানে এসোসিয়েশন সব সময় কাজ করবে।