স্টাফ রিপোর্টার
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের মেধাবী শিক্ষার্থী কবির হোসেনকে ল্যাপটপ দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নুরুল হুদা মুকুট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ এমরান হোসেনের সহযোগিতায় জেলা পরিষদের অর্থায়নে ল্যাপটপটি ক্রয় করা হয়।
উল্লেখ্য, দরিদ্র্যতাকে জয় করা অদম্য মেধাবী কবির হোসেনকে গত ২২ ডিসেম্বর সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়ার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছিলেন জেলা প্রশাসক আব্দুল আহাদ। সে সময় কবির হোসেন একটি কম্পিউটার প্রদানের জন্য আবেদন জানিয়েছিলেন। এরই প্রেক্ষিতে জেলা প্রশাসক আব্দুল আহাদ জেলা
পরিষদের মাধ্যমে তাকে ল্যাপটপ প্রদানের ব্যবস্থা করেন।
কবির হোসেন সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের পৈন্দা গ্রামের কৃষক শুকুর আলী এর পুত্র। শত কষ্টের মাঝেও পড়াশোনা চালিয়ে তিনি সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়ার জন্য সুযোগ পেয়েছেন এবং মেধা তালিকায় ৯০তম স্থান অধিকার করেছিলেন।
ল্যাপটপ প্রদানকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ এমরান হোসেন।


