ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের ২০২০-২১ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার দুপুরে ওই ইউনিয়ন পরিষদ সভাকক্ষে বাজেট ঘোষণা উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আমানুর রাজা চৌধুরী। সভা শেষ বাজেট ঘোষণা করেন ইউপি সচিব বাবুল চৌহান। এ সময় ওই ইউনিয়নের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ অর্থ বছরে মোট আয় ধরা হয়েছে ৮১ লাখ ৫৭ হাজার ৩১১ টাকা, মোট ব্যয় ৮১ লাখ ২ হাজার ২২ টাকা ও উদ্বৃত্ত বাজেট ৫৫ হাজার ২৮৯ টাকা।


