মেলায় ভূমি অফিস ও ডাচ্ বাংলা ব্যাংকের সেবা

স্টাফ রিপোর্টার
জেলা উন্নয়ন মেলায় জাতীয় ও আন্তর্জাতিক মেলার ন্যায় সরকারি-বেসরকারি সেবা দিচ্ছে সদর উপজেলা ভূমি অফিসের নেতৃত্ব সুনামগঞ্জ সদর ও পৈন্দা ইউনিয়ন ভূমি ও বেসরকারি ব্যাংক ডাচ্ বাংলা ব্যাংক      
 সুনামগঞ্জ শাখা। সরকারি ও বেসরকারি সেবামূলক এই দুই প্রতিষ্ঠান মেলায় সরাসরি গ্রাহকদের সেবা দিয়েছেন।
জানা গেছে, সদর ও পৈন্দা ইউনিয়ন ভূমি অফিস প্রথম দিনের মেলায় ৩০ টি নামজারীর আবেদন গ্রহণ করেছেন ও ১১টি খতিয়ানের ভূমি মালিকদের কাছ থেকে খাজনা আদায় করেছেন। এদিকে ডাচ্ বাংলা ব্যাংক প্রথম দিনের মেলায় ৫০ জন গ্রাহক হিসাব খুলেছেন।
সুনামগঞ্জ সদর ইউনিয়ন ভূমি অফিসের উপ সহকারি ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, মঙ্গলবার প্রথম দিনের মেলায় জন গ্রাহক উপস্থিত হয়ে নামজারী আবেদন করেছেন ৩০ জন এবং ১১ জন গ্রাহক খাজনা দিয়েছেন। ১৯ হাজার ৪৯৮ টাকা খাজনা আদায় করা হয়েছে।
ডাচ্ বাংলা ব্যাংক সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক জ্যোতিলাল গোস্বামী জানান, জেলা উন্নয়ন মেলায় তাঁরা ৫০০ জন গ্রাহকের হিসাব খোলবেন বলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন।