ছাতক প্রতিনিধি
ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরীর পিতা-মাতার রুহের মাগফেরাত কামনায় মিলাদ, দোয়া ও ইফতার মাহফিল বাগবাড়িস্থ নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়েছে।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন বাগবাড়ি জামে মসজিদের ইমাম মাও. আব্দুর রহিম।
ইফতার মাহফিলে উপজেলা আ.লীগের আহবায়ক আবরু মিয়া তালুকদার, অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, লাফার্জ কর্মকর্তা শেখ আবুল কালাম, হাজি মনির মিয়া, তেরা মিয়া চৌধুরী, মখলিছুর রহমান মুকুল, জয়নাল আবেদীন তালুকদার, দুদু মিয়া, সুরুজ আলী, গোলাম রব্বান, মাও. আলিম উদ্দিন, জাহাঙ্গির মিয়া চৌধুরী, সুজা মিয়া চৌধুরী, আব্দুল মমিন চৌধুরী, বুরহান উদ্দিন, ইলিয়াস মিয়া, আখলুছ মিয়া তালুকদার, চান মিয়া, মনির উদ্দিন, আলমগীর মিয়া চৌধুরী, মাও. গিয়াস উদ্দিন, মাও, নোমান আহমদ, আক্তার হোসেন তালুকদার, জাপা নেতা সামছুদ্দিন মিয়া, সাবেক পৌর কাউন্সিলর ইরাজ মিয়া, পৌর কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, নওশাদ মিয়া, ধন মিয়া, দিলোয়ার হোসেন, আছাব মিয়া, উপজেলা আ.লীগের যুগ্ম-আহবায়ক আজমল হোসেন সজল, আ.লীগ নেতা এমদাদুল হক সাদক আলী, নুর উদ্দিন, কামাল উদ্দিন, এমাদুল হক, ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক লাল মিয়া, কফিল উদ্দিন মাষ্টার, কালা মিয়া, শাহ ইলিয়াস মিয়া, আরব আলী, আসদ মিয়া, আব্দুস সাত্তার, আমির আলীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে লেবার সর্দার সমিতির উদ্যোগে এক ইফতার মাহফিল শুক্রবার রওশন কমপেক্সে অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে সামাজিক, রাজনৈতিক, ব্যবাসায়ি সংগঠনের নেতৃবৃন্দসহ সর্দার সমিতির লোকজন উপস্থিত ছিলেন।


