ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ জেলা সংসদের সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শহরের মরাটিলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা শাখার সভাপতি রইসুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তারেক চৌধুরীর পরিচালনায় কর্মশালায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন অধ্যাপক এনামুল কবির।
এছাড়াও কর্মশালায় বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়নের সুনামগঞ্জ সরকারি কলেজ সংসদের সভাপতি দ্বিপাল ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক পুলক তালুকদার, সহ-সাধারণ সম্পাদক সুকান্ত দত্ত, সাংস্কৃতিক সম্পাদক মনিকা মজুমদার, শহর সংসদের সভাপতি শৈলেন সরকার, সাধারণ সম্পাদক শেখ ফয়সল আহমেদ, ছাত্রনেতা সুজিত দাস, নিতু সরকার, রিপন বর্মন, শিক্ষার্থী মিতা মজুমদার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
- মেয়র আবুল কালামের পিতা-মাতার মিলাদ ও ইফতার মাহফিল
- মাদারীপুরে শিক্ষক হত্যাচেষ্টা: ফাহিম ১০ দিনের রিমান্ডে


