Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
মোল্লাপাড়ায় সরকারি চাল জব্দের ঘটনায় অভিযোগ – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

মোল্লাপাড়ায় সরকারি চাল জব্দের ঘটনায় অভিযোগ

স্টাফ রিপোর্টার
সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের আব্দুল্লাপুর গ্রামে ৭৮ বস্তা সরকারি জব্দ ও ভিজিএফের ১৩০ টি খালি বস্তা উদ্ধারের ঘটনায় উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করা হয়েছে।
রবিবার আব্দুল্লাপুর গ্রামের অমরচাঁদ দাস, রিন্টু দাস, বিদ্যাধর দাস ও দরিয়াবাজ গ্রামের আরশ আলী উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৬ মে বুধবার গভীর রাতে আব্দুল্লাহপুর গ্রামের অরুন দাসের দোকান থেকে পুলিশ ৭৮ বস্তা চাল ও সরকারি ১৩০টি খালি বস্তা জব্দ করে। এসময় অরুন দাস চালের উপযুক্ত কোন কাগজপত্র দেখাতে পারেন নি। পুলিশ ৭৮ বস্তা চাল জব্দ করে স্থানীয় ইউপি সদস্য জহুর আলীর কাছে জিম্মায় দেন ও অরুন দাসকে থানায় ডাকা হয়। কিন্তু জব্দকৃত চালের বিষয়ে তদন্ত না করে বৃহস্পতিবার দুপুরে চাল অরুন দাসকে ফেরত দেয়া হয়।
অভিযোগে উল্লেখ করা হয়, তাদের ও স্থানীয় লোকজনের বিশ্বাস অরুন দাসের দোকান থেকে জব্দ করা চাল মোল্লাপাড়া ইউনিয়নের ভিজিডি ও ভিজিএফের চাল।
মোল্লাপাড়া ইউপি চেয়ারম্যান নুরুল হক ইতোপূর্বে বলেছেন, তাদের ভিজিএফ-ভিজিডির চাল অনেক আগেই উপকারভোগীদের কাছে বিতরণ শেষ করেছেন।
অভিযুক্ত অরুন দাস দাবি করেছেন, এই চাল তিনি সুনামগঞ্জ পুলিশ লাইন থেকে কিনেছেন। খালি বস্তাগুলোও এই চালের।