জয়নগরবাজার সংবাদদাতা
সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ওয়ার্ড সভা সোমবার দুপুরে মোহনপুর গ্রামে অনুষ্ঠিত হয়েছ। স্থানীয় ওয়ার্ডের সদস্য মো. শামছুন্নুর এর সভাপতিত্বে ও মোহনপুর সমাজ কল্যাণ পরিষদের সহ সভাপতি সাজু আহমদ তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মোহনপুর ইউপি চেয়ারম্যান নুরুল হক, জেলা জাতীয় পার্টির নেতা-আবু তালিব আল-মুরাদ, সাবেক ইউপি সদস্য আজিজুর রহমান, আসকর আলী, জাহাঙ্গীর আলম, আজিম উদ্দিন,
আব্দুর রহমান প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন- ইউপি সদস্য রইচ মিয়া, বাবুল মিয়া, মহিলা সদস্য স্বপ্না বেগম। সভায় ওয়ার্ডের গুরুত্বপূর্ণ অবকাঠামোর উন্নয়ন তালিকা তৈরি, গরীব ও দুস্থদের তালিকা যাচাই-বাছাই করণ, নিয়মিত কর পরিশোধ করতে উৎসাহিত করাসহ নানা আলোচনা হয়।

