মোহনপুর ইউপি সদস্যের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ২টি উন্নয়ন প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাতকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন করেছেন সচেতন নাগরিক কমিটির সভাপতি নূরুল ইসলাম শাহীন। রবিবার তিনি এই আবেদন করেন।  আবেদনে বলা হয়, পুরাতন পৈন্দা কৃষ্ণতলা হতে সন্ধ্যা রানীর বাড়ী পর্যন্ত রাস্তার মাটি ভরাট এবং নুরুল্লা গ্রামের আশীদ আলীর বাড়ী থেকে রফিক মিয়ার বাড়ী পর্যন্ত মাটি ভরাটের উন্নয়ন কাজ সামান্য করে বাকি টাকা আত্মসাৎ করেছেন ইউপি মেম্বার ইকবাল হোসেন।