স্টাফ রিপোর্টার
র্যালি, কেক কাটা, আলোচনা সভাসহ নানান কর্মসূচির মধ্যে দিয়ে সুনামগঞ্জে মোহনা টেলিভিশনের জন্মদিন পালন করা হয়েছে। মোহনা দর্শক ফোরাম সুনামগঞ্জের আয়োজনে শনিবার দুপুরে শহরের পুরাতন শিল্পকলা একাডেমি হলরুমে কেক কেটে মোহনা টিভির জন্মদিনের উদ্বোধন করেন অতিথিগণ।
এর আগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমির হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমদের সভাপতিত্বে ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস ও দীপ্ত টিভির প্রতিনিধি ও দৈনিক সুনামগঞ্জ সময়ের সম্পাদক সেলিম আহমদের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, সাবেক পিপি ও আওয়ামী লীগ নেতা অ্যাড. শফিকুল আলম, জেলা বিএনপি’র সহ সভাপতি আব্দুল লতিফ জেপি, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর, চরনারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার দাস তালুকদার, দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার সম্পাদক পঙ্কজ কান্তি দে, দৈনিক যুগান্তর প্রতিনিধি মাহবুবুর রহমান পীর, বাংলাভিশনের জেলা প্রতিনিধি মাসুম হেলাল প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শংকর চন্দ্র দাস, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, যুবলীগ নেতা নুরুল ইসলাম বজলু, জেলা সৈনিক লীগের সভাপতি রাসেল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক রিংকু চৌধুরী, জেলা যুবদলের সদস্য আব্দুল মজিদ. ব্যবসায়ী ফজলুল হক, আরটিভির স্টাফ রিপোর্টার ও দৈনিক আজকের সুনামগঞ্জ পত্রিকার সম্পাদক আবেদ মাহমুদ চৌধুরী, দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি বিন্দু তালুকদার, মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি এমরানুল হক চৌধুরী, এসএ টিভির প্রতিনিধি ও দৈনিক হাওরাঞ্চলের কথা পত্রিকার সম্পাদক মাহতাব উদ্দিন তালুকদার, একুশে টিভি প্রতিনিধি আব্দুস সালাম, বৈশাখী টিভি’র প্রতিনিধি ও দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার বার্তা সম্পাদক অরুণ চক্রবর্তী, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র, দৈনিক সুনামগঞ্জ ডাকের স্টাফ রিপার্টার ফরিদ মিয়া, দৈনিক ইত্তেফাক ও নিউজ টুয়েন্টি ফোর টিভি প্রতিনিধি বুরহান উদ্দিন, দৈনিক সংবাদ প্রতিদিন ও দৈনিক সিলেট দিনরাতের জেলা প্রতিনিধি শুভেন্দু শেখর দাস, দৈনিক কাজির বাজার পত্রিকার প্রতিনিধি এ কে কুদরত পাশা, দৈনিক বিজয়কন্ঠের বিশেষ প্রতিনিধি আব্দুল শহীদ, এশিয়ান টিভি প্রতিনিধি রাজন মাহবুব, দৈনিক সিলেট দিনরাতের দিরাই উপজেলা প্রতিনিধি জাকারিয়া হোসেন জোসেফ, দৈনিক সিলেট মানচিত্রের দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি নাইম তালুকদার, ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, চিত্রগ্রাহক শহিদুল ইসলাম, হাছান আলী, আকমল হোসেন, তরিকুল ইসলাম, হাসান আলী প্রমুখ। সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন,‘ মোহনা টিভি ইতিমধ্যে হাওরের জেলা সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের অসহায়, হতদরিদ্র ও নির্যাতিত মানুষের খবর নিয়মিত প্রচারিত করে অগণিত দর্শকের মনে জায়গা করে নিতে সক্ষম হয়েছে। ’আগামীতে মোহনা টিভিতে এই জেলার উন্নয়ন বঞ্চিত মানুষের সমস্যা, সম্ভাবনা, চিকিৎসাসেবাসহ অধিকার বঞ্চিত মানুষের কথা আরো বেশী করে তুলে ধরার জন্য কৃর্তপক্ষের নিকট জোর দাবী জানান।
পরে সদ্য প্রয়াত মোহনা টিভির ব্যবস্থাপনা পরিচালক জুয়েল আহমদ মজুমদারের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।


