স্টাফ রিপোর্টার
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় অবমাননাকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগে রংপুর সদর উপজেলার পাগলাপীর ঠাকুরবাড়ি গ্রামে হামলা, নির্যাতন ও অগ্নি সংযোগের প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা ছাত্র ইউনিয়ন।
শনিবার বিকালে শহরের আলফাত স্কয়ারে জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি তারেক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পুলক তালুকদারের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মো.রইসুজ্জামান, ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ সরকারি কলেজ সংসদের সভাপতি দ্বিপাল ভট্রাচার্য্য, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুকান্ত দত্ত, ছাত্র ইউনিয়নের সভাপতি আসাদ মনি, সাধারণ সম্পাদক দুর্জয়, ছাত্রনেতা মলয়, শামসুল, সাইফুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা হামলার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।


