মোয়াজ্জেমপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিশ্বজিত সরকার

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
মোয়াজ্জেমপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিত সরকার। শনিবার তাহিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ে বিদ্যালয়ের ছাত্র অভিভাবক ও শিক্ষকমন্ডলীর উপস্থিতিতে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন কার্যক্রম সম্পন্ন হয়। সর্বমোট ৯ ভোটের মধ্যে বিশ্বজিত সরকার পেয়েছেন ৫ ভোট এবং প্রতিদ্বন্ধী প্রার্থী আবুল মনসুর পেয়েছেন ৪ ভোট।
নির্বাচন পরিচালনা কমিটির প্রিজাইডিং অফিসার উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম বলেন,মোয়াজ্জেমপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে বিশ্বজিত সরকারকে প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।