মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারীদের নিয়োগে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

স্টাফ রিপোর্টার
নবনিয়োগপ্রাপ্ত প্রাথমিকের সহকারী শিক্ষকসহ ২০১৮ এর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী সবাইকে প্যানেলের মাধ্যমে নিয়োগ প্রদানের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন হয়েছে। মানববন্ধনকারীরা এজন্য প্রধানমন্ত্রী’র হস্তক্ষেপ চেয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০ টায় শহরের আলফাত উদ্দিন চত্ত্বরে (ট্রাফিক পয়েন্ট) এই মানবন্ধন করে জেলা প্রাথমিক সহকারী শিক্ষক ২০১৮ প্যানেল বাস্তবায়ন কমিটি।
সুনামগঞ্জ প্যানেল বাস্তবায়ন কমিটির সভাপতি আব্দুল আওয়ালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চলনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সহ সভাপতি পলি রানী দাস, শাল্লা উপজেলা কমিটির সদস্য রতন কুমার দাস, জগন্নাথপুর উপজেলা কমিটির সদস্য কয়েস আহমদ, জসিম উদ্দিন, তাহিরপুর উপজেলা কমিটির সদস্য সরস্বতী দাস, ধর্মপাশা উপজেলা কমিটির সদস্য এমদাদুল রহমান এমদাদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের অনেকের চাকরির বয়স পার হয়ে গেছে। ২০১০ সালে প্রাথমিক নিয়োগ পরীক্ষায় সবাই প্যানেলের মাধ্যমে নিয়োগ পেয়েছেন। তাহলে ২০১৮ সালে আমরা কেনো পাবো না।
মানববন্ধনে বক্তারা, ২০১৮ সালের সবাইকে প্যানেলের মাধ্যমে নিয়োগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা কামনা করেন।