স্টাফ রিপোর্টার
মৎস্যজীবী সমবায় সমিতির নির্বাচনে সভাপতি পদে সহিবুর রহমান এবং সম্পাদক পদে মহিবুর রহমান নির্বাচিত হয়েছেন। সহ সভাপতি পদে মাইনুল হক নির্বাচিত হয়েছেন। বৃহ¯প্রতিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে সহিবুর রহমান (চেয়ার) ৯০ ভোট পেয়েছেন। সহ সভাপতি পদে মাইনুল হক (টেবিল প্রতীক) ৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। মহিবুর রহমান সম্পাদক পদে (আম) পেয়েছেন ৪৯ ভোট।
নির্বাচিত অন্যরা হলেন- কোষাধ্যক্ষ মো. সুমন মিয়া, সদস্য পদে নিবার্চিতরা হলেন- আলী এরশাদ, দিলদার আলম, সুবের আহমদ ডালিম, রুবিল মিয়া, ছদরুল আলম, সুবেদ ও রবিউল হোসেন।
ভোট চলাকালে জেলা পরিষদ প্রশাসক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম.এনামুল কবির ইমন ও পৌর মেয়র আয়ূব বখ্ত জগলুল পৃথক পৃথকভাবে ভোট কেন্দ্র পরির্দশন করেন।


