সরকারি কলেজের শিক্ষা ফিস পরিশোধ করা যাবে শিওরক্যাশে

সুনামগঞ্জ সরকারি কলেজ ও রূপালী ব্যাংক শিওরক্যাশ মোবাইল ব্যাংকিং’র মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় সুনামগঞ্জ সরকারি কলেজের ১০ হাজারের অধিক শিক্ষার্থীদের অভিভাবকরা মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসেই তাদের সন্তানদের কলেজের বেতন ও ও অন্যান্য খরচাদি পরিশোধ করতে পারবেন। বৃহস্পতিবার কলেজ কর্তৃপক্ষ ও   
সেবাদানকারী প্রতিষ্ঠান রূপালী ব্যাংক শিওরক্যাশের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুছ ছত্তার, সহযোগী অধ্যাপক মো. সামসুল আলম, অধ্যাপক কল্পনা তালুকদার, রূপালী ব্যাংক সিলেটের বিভাগীয় অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আব্দুল মতিন, ডিপুটি জেনারেল ম্যানেজার মো. শহীদ উল্লাহ সরকার, সুনামগঞ্জ শাখার ম্যানেজার চৌধুরী মনিরুজ্জামান, শিওরক্যাশ সিলেটের এরিয়া ম্যানেজার তপন মিত্র, ডিরেক্ট সেলস বিভাগের প্রতিনিধি তরুণ কুমার ধর, টেরিটরি ম্যানেজার মো. রবিউল আলম, মো. মিজানুর রহমান, সুনামগঞ্জ শিওরক্যাশের পরিবেশক নাঈম, ট্রেডলিংক’র সত্বাধিকারী মো. শাহজাহান মিয়া ও মেহেদী হাসান লিটন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি