যক্ষা নিয়ন্ত্রণে ওরিয়েন্টেশন সভা

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে যক্ষা নিয়ন্ত্রণে বিভিন্ন শ্রেণীর মানুষ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইমাম, সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ব্র্যাকের আয়োজনে জেলা যক্ষ¥া নিয়ন্ত্রণ কার্যালয়ের হলরুমে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. আহমদ হোসেন।
সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ নাটাবের সভাপতি ধূর্যটি কুমার বসু, জেলা ব্র্যাকের সমন্বয়ক এ কে আজাদ, যক্ষ¥া নিয়ন্ত্রণ কর্মসূচি জেলা ব্যবস্থাপক মো. শামীম আল মামুন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশে যে হারে যক্ষা রোগী পাওয়া যাচ্ছে তা শুধুমাত্র অসচেতনতার কারণে বাড়ছে। যে পরিমাণ রোগী যক্ষায় আক্রান্ত হচ্ছে সেই পরিমাণ রোগী পরীক্ষা করছেন না। এ কারণে যক্ষা রোগী শনাক্ত করা যাচ্ছে না। যক্ষা এখন আর মরণব্যাধি নয়, ওষুধ খেলেই যক্ষা রোগ ভাল হয়। তাই আপনার আশ পাশের কেউ যদি এই রোগে আক্রান্ত হয় তাহলে দ্রুত তাদের হাসপাতালে নেওয়ার কথা বলেন।