বিশ্বম্ভরপুরে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা হলেন হাসনারা আক্তার

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে শ্রেষ্ঠ পরিদর্শিকা নির্বাচিত হয়েছেন পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা হাসনারা আক্তার হেনা। জানা যায়, উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পরিবার কল্যাণ পরিদর্শিকা হাসনারা আক্তার হেনা নিষ্ঠা ও সততার সাথে অর্পিত দায়িত্ব পালন করায় সুনাম অর্জন করেছেন।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহমান জানান, পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা হাসনারা আক্তারের কাজের গুণগত মান অনেক ভালো। কেন্দ্রে পরিবার পরিকল্পনার পাশাপাশি ডেলিভারির সংখ্যা বেশি ২০২০-২১ অর্থবছরে ১০৫ এবং ২০২১- ২২ অর্থবছরে ফেব্রুয়ারির ১৫ পর্যন্ত ১০৫ টি ডেলিভারি বিনামূল্যে সম্পাদন করা হয়েছে।