যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত

সু.খবর ডেস্ক
‘মে দিবসের মর্মবাণী, শ্রমিক-মালিক ঐক্য জানি’ এই প্রতিপাদ্যকে সামনে  রবিবার জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ওইদিন সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র‌্যালিতে অংশ  নেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার হারুন অর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক মনজুর মোহাম্মদ শাহরিয়ার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. আপ্তাব উদ্দিন, সিনিয়র আইনজীবী অ্যাড. সুরেশ দাস, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার হাজী নুরুল মমিন, মুক্তিযোদ্ধা অ্যাড. আলী আমজদ, অ্যাড. রইছ উদ্দিন, কৃষক লীগের সভাপতি সিরাজুর রহমান সিরাজ, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক হায়দার চৌধুরী লিটন, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক। র‌্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা শ্রমিক লীগ
মহান মে দিবসে সমাবেশ করেছে জেলা শ্রমিক লীগ। শহরের উকিলপাড়া পয়েন্টে শ্রমিক-কর্মচারী সমাবেশে বক্তব্য রাখেন, জেলা শ্রমিক লীগের সভাপতি সিরাজুর রহমান সিরাজ, সাধারণ সম্পাদক মো. ফজলুল হক।
এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুবিন, গোলাম রব্বানী, এমদাদ মিয়া, মো.নূরুজ্জামান চৌধুরী, মো. শেরুল মিয়া, মো. নূর উদ্দিন, বিকাশ রঞ্জন সরকার, শংকর দে, আমীর আলী। এছাড়াও সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক সিবিএ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভা শেষে জাতীয় শ্রমিক লীগের নেতৃত্বে মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভায় যোগদান করে। প্রেস বিজ্ঞপ্তি
ট্রেড ইউনিয়ন সংঘ
ট্রেড ইউনিয়ন সংঘ, হোটেল রেস্টুরেন্ট মিস্টি বেকারী ইউনিয়ন, বারকি শ্রমিক সংঘ, স’ মিল শ্রমিক সংঘ, ক্ষৌরকার সংঘ ও হকার্স শ্রমিক ইউনিয়নের উদ্যোগে লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিল শেষে আলফাত স্কয়ারে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সভাপতি বাদল সরকার। চন্দন আচার্যের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবি’র সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, কৃষক সংগ্রাম সমিতির সভাপতি অ্যাড, নিরঞ্জন তালুকদার, ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার অর্থ সম্পাদক রমজান আলী পটু, হোটেল রেস্টুরেন্ট মিস্টি বেকারি ইউনিয়নের সাধারণ সম্পাদক লিলু মিয়া, অর্থ সম্পাদক আশরাফ শেখ, বারকি শ্রমিক সংঘের সভাপতি নাছির মিয়া, সহ সভাপতি আব্দুর রহমান, স’ মিল শ্রমিক সংঘের আহ্বায়ক সিরাজ মিয়া, সংস্কৃতি সংগঠক জাহাঙ্গীর আলম, ছাত্রনেতা রইছুজ্জামান, তারেক চৌধুরী,হকার্স শ্রমিক ইউনিয়ন নেতা শাহ আলম, ক্ষৌরকার সংঘের নেতা নিতাই চন্দ প্রমুখ।
সলুকাবাদ ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মে দিবস পালন
বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে রবিবার সকালে সলুকাবাদ ইউনিয়নের বাঘবেড় বাজার এলাকায় র‌্যালি ও সমাবেশ হয়েছে। র‌্যালির পর সমাবশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. আনোয়ার হোসেন। সংগঠনের সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মিজানুর রহমান নাজিম, মহরম আলী, প্রবীণ শিক্ষক আব্দুল কদ্দুছ, মো. আব্দুল গফুর, প্রভাষক শাহজালাল সুমন, প্রভাষক নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরু মিয়া, ইউপি সদস্য খোরশেদা আক্তার, এনজিও প্রতিনিধি মহসিন আহমদ ও গোলাম মোর্শেদ মোরাদ, সংগঠনের সহ-সভাপতি মো. ইউনুস মিয়া, বাঘবেড় বাজার পরিচালনা কমিটির সভাপতি নাছির উদ্দিন, বাদল মিয়া, আম্বিয়া আক্তার, জহুরা বেগম ও পাকিমা আক্তার ঊষা। র‌্যালিতে শ্রমিক, দিনমজুর, এনজিও প্রতিনিধি, শিক্ষকসহ নানা শ্রেণী পেশার লোকজন অংশ নেন।
জেলা শ্রমিক ঐক্য
জেলা শ্রমিক ঐক্যের উদ্যোগে আলোচনা সভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি সোহেল আহমেদের নেতৃত্বে স্থানীয় ট্রাফিক পয়েন্ট সংলগ্ন শহীদ মিনার থেকে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে। মিছিলটি শহর প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে আলোচনা সভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন পৌর মেয়র আয়ূব বখ্ত জগলুল, মুক্তিযোদ্ধা আতম ছালেহ, জেলা শ্রমিক ঐক্যের প্রতিষ্ঠাতা সভাপতি সোহেল আহমেদ।