স্টাফ রিপোর্টার
যাত্রা গান বন্ধের জন্য জেলা প্রশাসক বরাবরে আবেদন করা হয়েছে। সোমবার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের বাসিন্দারা এই আবেদন করেন।
৪৮ জনের স্বাক্ষরিত এই আবেদনে উল্লেখ করা
হয় ইউনিয়নের মুক্তাখাই গ্রামের কিছুসংখ্যক লোক প্রতি বছরের ন্যায় এবারও যাত্রা গানের আয়োজন করেছেন। ইউনিয়নের বিভিন্ন স্থানে রয়েছে একাধিক মসজিদ, মাদ্রাসা ও স্কুল। এলাকায় রয়েছে হাজার হাজার শিক্ষার্থী। যাত্রা গানের আয়োজনে যুব সমাজ বিপথগামী হচ্ছে। যাত্রা গান বন্ধের জন্য স্থানীয়ভাবে অনেকবার চেষ্টা করা হয়েছে। কিন্তু বন্ধ করা সম্ভব হয়নি। এই যাত্রা গান বন্ধের জন্য এলাকায় এখন উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় বিশৃংখলা ঘটতে হতে পারে বলে আশংকা করা হচ্ছে।
- উপজেলা আইনশৃংখলা সভা বিশ্বম্ভরপুরে বিজিবিকে দিয়ে হয়রানির অভিযোগ
- সরকারি গাছ কাটা নিয়ে সংঘর্ষের মামলায় দুই আসামির জামিন


