তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের ৪ বালু শ্রমিক আহত হয়েছে। আহত শ্রমিকরা হলেন, উত্তর বড়দল ইউনিয়নের মাহারাম গ্রামের আনোয়ার হোসেন, সফর আলী, হাবি রহমান, আজিজুল ইসলাম। গুরুতর আহত আনোয়ার হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় বাজারে প্রাথমিক ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে বড়দল উওর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্যর ভাই তাজু, মঞ্জুরসহ বেশ কয়েকজন শ্রমিক নদীর চরে বালু উত্তোলন করতে যায়। একই স্থানে মাহারাম গ্রামের আনোয়ার হোসেন,সফর আলীসহ বেশ কয়েকজন শ্রমিক বালু উত্তোলন করতে আসে। একই স্থানে বালু উত্তোলন নিয়ে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে নৌকায় থাকা লগি বৈঠা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে।
তাহিরপুর থানার ওসির দায়িত্বে থাকা এসআই নুরুল ইসলাম বললেন, বালু উত্তোলন নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল। তাৎক্ষণিক বিষয়টির সমাধান করা হয়েছে বলে শুনেছি।
- দোয়ারায় উপ-নির্বাচনে চেয়ারম্যানদের প্রতীক বরাদ্দ
- কোয়ালিটি ফিডস কোম্পানির উদ্যোগে মৎস্য খামার ব্যবসায়ীদের সেমিনার


