যাদুকাটা নদীতে কয়লা ও পাথর উত্তোলনে ৫ দাবি

যাদুকাটা নদীতে কয়লা ও পাথর উত্তোলনের জন্য ৫ দফা দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার বিকাল সাড়ে ৩টায় সময় বারকি শ্রমিক সংঘ ও কয়লা শ্রমিকরা সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারক লিপি প্রদান করেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা বারকি শ্রমিক সংঘের সভাপতি নাসির মিয়া, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ট্রেড ইউনিয়ন সংঘ সদর উপজেলা কমিটি সভাপতি কাদির মিয়া, কয়লা শ্রমিক সংঘের সভাপতি আব্দুস সালাম মধু মিয়া প্রমুখ।
স্মারকলিপিতে উল্লিখিত ৫ দফা দাবিসমূহ হচ্ছে
১। পরিবেশবান্ধব উপায়ে হাতে বেলচা, বালতি ও নেটের সাহায্যে বালু— পাথর, কয়লা উত্তোলন উন্মুক্ত করতে হবে।
২। ১০০০ ফুটের বড় নৌকা/বাল্কহেড বালু মহালে সরাসরি প্রবেশ বন্ধ করতে হবে। বড় নৌকা/বাল্কহেড গুলোর জন্য মিয়ারচর ভাটি পর্যন্ত সীমানা নির্ধারণ করে দিতে হবে।
৩। সিন্ডিকেটের মাধ্যমে শ্রমিকদের জিম্মি করা বন্ধ করতে হবে।
৪। উজান ও ভাটির শ্রমিকের মধ্যে উদ্দেশ্যমূলক ভাবে দ্বন্দ্ব—বিভেদ সৃষ্টি করে সুবিধাভোগী ফায়দা লুটপাটকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।
৫। উচ্চ আদালতের নির্দেশনা অমান্য বোমা মেশিন, শ্যালো মেশিন, ড্রেজার, সেইভের মাধ্যমে নদী—পাহাড়—জনপদ ধ্বংসকারীদের আইনেরও আওতায় এনে দৃষ্ঠান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
প্রেসবিজ্ঞপ্তি