যুক্তরাষ্ট্রে সাংবাদিক পীর হাবীবকে স্মরণে শোকসভা

বরেণ্য সাংবাদিক পীর হাবীবের অকাল মৃত্যুতে সুনামগঞ্জ জেলা সমাজ কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্রের উদ্যোগে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় সমিতির সভাপতি মারুফ চৌধুরীর জ্যামাইকাস্থ বাসভবনে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মারুফ চৌধুরীর সভাপতিত্বে ও সমিতির সহ-সভাপতি মাসুদুল চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট জাফরান কুসুম, ভেটারেন্ট আমেরিকান সৈনিক ফরিদ আহমদ, মাহমুদুল চৌধুরী, মিসবাউর রশীদ পীর, সি পি এ জুলকার হায়দার, অ্যাডভোকেট রুহুল আমিন, মাশরুর চৌধুরী, কবি দেওয়ান নাসের রাজা, সামসুজ্জুয়া তালুকদার ডন, নাজমুল চৌধুরী, ফাহিম চৌধুরী প্রমুখ।
শেষে মরহুমের আত্মার শান্তি ও বেহেস্ত কামনা করে দোয়া পরিবেশন করেন লেখক ইশতিয়াক রুপু।
প্রেসবিজ্ঞপ্তি