যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের সম্পত্তি স্থাবর—অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডের দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়। মিছিলটি রায়পাড়া এলাকায় সামনে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। পরে রায়পাড়া মোড়ে সমাবেশ করেন নেতাকমীর্রা।
সমাবেশে বক্তব্য রাখেন যুব দলের সভাপতি আবুল মনসুর মো. শওকত, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মোস্তাক আহমেদ, ছাত্রদলের সদস্য সচিব তারেক মিয়া।
এসম উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদর উপজেলা আহবায়ক আলম মিয়া, যুগ্ম আহবায়ক মুমিনুল হক কালারচান, পৌর যুবদলের আহবায়ক আজিজুর রহমান সৌরভ, সদস্য সচিব সাদিকুর রহমান স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের, সাধারণ সম্পাদক মনাজ্জির হোসেন, সহ সভাপতি ইকবাল হোসেন, শাহাজান মিয়া, সোহেল মিয়া, সদর উপজেলা আহবায়ক আবুল কাশেম দুলু, সদস্য সচিব অ্যাড. দিপঙ্কর বনিক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, শাহ মোশারফ হোসেন, সদস্য সচিব, মহিম উদ্দিন, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আনোয়ার আলম, ওবায়দুল ইসলাম, হুশিয়ার আলম, সদর উপজেলা আহবায়ক রমজানুল করিম পাপন, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল নেতা সাদিক চৌধুরী প্রমুখ।