স্টাফ রিপোর্টার
মানবতা বিরোধী অপরাধের মামলার জামায়াতের কেন্দ্রীয় সদস্য মীর কাশেম আলীর মৃত্যুদন্ড কার্যকর হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জেলা ও সদর উপজেলা যুবলীগের নেতাকর্মীরা।
রবিবার দুপুর ২টায় জেলা যুবলীগের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য ও পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলুর নেতৃত্বে শহরের রমিজ
বিপণীস্থ জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য নুরুল ইসলাম বজলু, অ্যাড. কল্লোল তালুকদার চপল, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এহসান আহমদ উজ্জল, সদর উপজেলা যুবলীগের সদস্য জেবুল আহমদ, রায়হান আহমেদ, আফরোজ মিয়া ,দুলাল মিয়া ,পাপলু,পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক দীপ্ত তারুকদার টিটু ,সদস্য সালেহ বখত, সৌরভ, শের আলী,অপু , তুহিন খান, সদর উপজেলা যুবলীগ নেতা তাইজী জামান, জিল্লুর রহমান ও সেলিম মিয়া প্রমুখ।
- শাল্লা উপজেলাকে বাল্য বিবাহমুক্ত ঘোষণা
- জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে র্যালি ও প্রতিবাদ সভা


