যুব উন্নয়ন অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক পরিচালিত বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক শাহনুর আলমের সভাপতিত্বে ও কম্পিউটার প্রশিক্ষক আলমগীর কবিরের পরিচালনায় উক্ত সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন রশীদ খাঁন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক তপন কুমার, সিনিয়র প্রশিক্ষক (কৃষি) জাহিদুল ইসলাম, প্রশিক্ষক রনজিৎ কুমার বিশ্বাস, প্রশিক্ষণার্থী নুরুল হক, আবিদুর রহমান আবিদ, এমদাদুর রহমান এমদাদ, শরীফ নুরে মানসুরা,এমরান হোসেন,তহুর আহমেদ প্রমুখ। অনুষ্ঠান শেষে কম্পিউটার ট্রেড, ইলেকট্রিক এবং মোবাইল সার্ভিসিংয়ের ১৪৩ জন প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ পরবর্তী সনদপত্র প্রদান করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)
- উদ্বোধনের আগেই জগন্নাথপুরে সেতু ভেঙ্গে পড়ার দায়ভার কে নিবে?
- ওস্তাদ ফটিক চন্দ’র মৃত্যুতে ক্ষৌরকার সংঘের শোক


