যুব মহিলা লীগের কর্মীসভা

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ যুব মহিলা লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তন থেকে একটি র‌্যালি  শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে  সভায়  মিলিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন।
জেলা যুব মহিলা লীগের আহবায়ক সানজিদা নাসরিন  
 দিনা ডায়না’র সভাপতিত্বে ও সদর উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক মাহফুজা আক্তার মনি’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা মহিলা সংস্থার সভাপতি  ফৌজি আরা শাম্মী, যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নীলুফা ইসলাম নীলু, লাভলী সুলতানা, নার্গিস ইসলাম প্রমুখ।
কর্মীসভায় বক্তরা বলেন , দেশকে এগিয়ে নেওয়ার জন্য নারী পুরুষকে সমান ভাবে কাজ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে রূখে দাঁড়াতে হবে।