বিশ্বম্ভরপুরে সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিশ্বম্ভপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে সুশাশনরে জন্য নাগরিক (সুজন) এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার এ  উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় প্রেসক্লাবে আলোচনা সভায় মিলিত হয়।  
সুজনের উপজেলা শাখার সভাপতি শেখ এটিএম      
আজরফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মশিউর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলার আওমালীগ সাধারণ সম্পাদক দিলীপ কুমার বর্মন, ডিবিডি কলেজের প্রভাষক রেশমা আক্তার, শিক্ষক আবদুল হান্নান, আনসার ভিডিবির কমান্ডার মো. চান মিয়া।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি নেতা অব. হাবিলদার মুর্শেদ, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, আওয়ামী লীগ নেতা মহিবুর রহমান তালুকদার, ডিবিডি কলেজের প্রভাষক মনিরা আক্তার, ডিবিডি কলেজের লাইব্রেরিয়ান মো. আজির উদ্দীন, শিক্ষক আবু হানিফ, যুব লীগ নেতা তানবির আহমদ, বিএনপি নেতা আশিকুর রহমান আশিক, সাগর আহমদ, শফিকুল হাসান, অনলাইন প্রেসক্লাব সভাপতি জাকির হোসেন, সংবাদকর্মী শফিউল আলম প্রমুখ।